Thursday, November 15, 2018

ঢাকায় অপহৃত নারী গার্মেন্টস কর্মীকে ধুনট থেকে উদ্ধার

ধুনট প্রতিনিধি ইমরান হোসেন ইমন : ঢাকা থেকে অপহৃত ফাতেমাতুজ জহুরা (১৭) নামের এক গার্মেন্টস কর্মীকে বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের শৈলমারী গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে অপহৃত ওই নারীকে উদ্ধারের পর তার পরিবারের কাছে হস্তান্তর করেছে ধুনট থানা পুলিশ। 


পুলিশ জানায়, ঠাকুরগাঁও জেলা সদরের ফকিরপাড়া গ্রামের নূর ইসলামের মেয়ে ফাতেমাতুজ জহুরা ফাতেমা ঢাকার কাফরুল থানা এলাকায় তার পরিবারের সাথে বাসা ভাড়া নিয়ে একটি গার্মেন্টসে চাকুরী করে আসছে। 

গত ১২ নভেম্বর সে গার্মেন্টসে কাজ করতে যায়। কিন্ত এরপর সে বাসায় ফিরে না এলে তার পরিবারের লোকজন ঢাকার কাফরুল থানায় একটি জিডি করে। গত ১৩ নভেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ধুনট থানার ওসি ইসমাইল হোসেনের নেতৃত্বে পুলিশ এলাঙ্গী ইউনিয়নের শৈলমারী গ্রাম থেকে গার্মেন্টস কর্মী ফাতেমাকে উদ্ধার করেছে। এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরনকারীরা আগেই পালিয়ে যায়।


এলাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ তারেক হেলাল জানান, অপহারনকারীরা ফাতেমাকে নিয়ে শেরপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে শৈলমারী গ্রাম থেকে পুলিশের সহযোগিতায় ফাতেমাকে উদ্ধার করা হলেও অপহরনকারীরা পালিয়ে যায়।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, ঢাকা থেকে অপহৃত নারী গার্মেন্টস কর্মীকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো খবর পড়ুন : 

বগুড়ায় দেলওয়ারা সেখ সরিফ মার্কেটে চাঁদা না পেয়ে অফিস ভাংচুর, টাকা লুট : থানায় মামলা

 

ঢাকায় অপহৃত নারী গার্মেন্টস কর্মীকে ধুনট থেকে উদ্ধার


বগুড়ার সারিয়াকান্দিতে কলেজ ছাত্রকে গলা কেটে হত্যা

 



বগুড়ায় বইপ্রেমী’র নতুন কমিটি গঠন

 বইপ্রেমী’র নতুন কমিটি গঠন “বই যেন হয় ভ্রাতৃত্বের বন্ধন” এই শ্লোগান কে সামনে রেখে নামাজগড়স্থ আভা হোমিও হেলথ এ বিকাল ৪ ঘটিকায় প্রতিটি বইপ্রেমী মানুষদের কে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য “বইপেমী’র” উদ্ভব । 

যাদের লক্ষ্য এই দেশের সবগুলো মানুষ একদিন বই পড়তে ভালোবাসবে বই কে বুঝবে বই কে নিজের ভিতরে লালন করবে । শুরুটা হয়েছিল মাত্র তিনজন থেকে সেখান থেকে আস্তে আস্তে তাদের শিশুকাল পাড় করছে, এরই মধ্যে গতকাল ১৫ ই নভেম্বর এক বিশেষ সভায় ঘোষণা করা হলো বইপ্রেমীর নতুন কমিটির । 
ডাঃ মাহফুজা আকতার সোহেলী কে সভাপতি ও পিয়াল সরকার কে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা দিলেন সংগঠনটির পরিচালক তৌফিক হাসান হিমু । 
এসময় অন্যান্য দের মাঝে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি কেয়া খান, সহ-সাধারণ সম্পাদক আব্দুল কাদের সিদ্দিকী সংগঠনের সদস্য মিল্টন মন্ডল, মাসুদ রানা জয় সহ আরো অনেকে।
ছবিতে বা থেকে নবনির্বাচিত সাধারণ সম্পাদক পিয়াল সরকার মাঝে সভাপতি ডাঃ মাহফুজা আকতার সোহেলী ডানে পরিচালক তৌফিক হাসান হিমু

Sunday, November 11, 2018

যুবলীগের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বগুড়ায় বিশাল র‌্যালী ও সমাবেশ

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বগুড়ায় বিশাল র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সাতমাথা দলীয় কার্যালয় থেকে র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিন করে। র‌্যালী শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবলীগ সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন।  

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলুর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক টি জামান নিকেতা, মঞ্জুরুল আলম মোহন, জেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুস সালাম, সা: সম্পাদক সামছুদ্দিন শেখ হেলাল, আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান আকন্দ, 

সাবেক যুবনেতা সাইফুল ইসলাম বুলবুল, কামরুল মোর্শেদ আপেল, যুবনেতা আনোয়ার পারভেজ রুবন, আলহাজ শেখ, অধ্যক্ষ সহিদুল ইসলাম দুলু, পৌরসভার প্যানেল মেয়র আমিনুল ইসলাম, মাহফুজুল আলম জয়, শাজাহান আলী, সোহরাব হোসেন সান্নু, পৌর কাউন্সিলর মোস্তাকিম রহমান প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই যুবলীগ দেশ ও জনগনের কল্যানে কাজ করে যাচ্ছে। মেধাভিত্তিক ও মূল্যবোধ সম্পন্ন আত্মনির্ভরশীল যুবসমাজ গড়তে কাজ করছে যুবলীগ। সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা দেশের যুব সমাজের সার্বিক কল্যানে উদ্যোগ গ্রহন ও বাস্তবায়ন করেছেন। আগামী নির্বাচনে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে দেশপ্রেমিক যুবসমাজকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়।

বাংলাদেশে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘গাজা’

গত মাসেই বঙ্গোপসাগর হয়ে ভারত এবং বাংলাদেশের একাংশের ওপর দিয়ে বয়ে গেল ঘুর্ণিঝড় তিতলি। এবার এই পথ দিয়ে আসছে আরেক ঘূর্ণিঝড় ‘গাজা’।

ঘূর্ণিঝড়টি বাংলাদেশের দিকে ধেয়ে আসছে। গভীর নিম্নচাপটি আরও শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ফলে দেশের সমুদ্রবন্দর সমূহকে ২ হুঁশিয়ারি সঙ্কেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। 


রোববার (১১ নভেম্বর) আবহাওয়া অধিদফতর বিশেষ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গভীর নিম্নচাপটি ঘণীভূত হয়ে পূর্বমধ্য বঙ্গোপসাগর ও কাছাকাছি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় ঘূর্ণিঝড় ‘গাজা’য় পরিণত হয়েছে।

এটি রোববার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এক হাজার ২০ কি.মি. দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৯৪৫ কি.মি. দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে এক হাজার ৫ কি.মি. দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৯৬০ কি.মি. দক্ষিণে অবস্থান করছিল। 

এটি আরও ঘণীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।তবে বাংলাদেশ ও ভারতের আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টির বাংলাদেশে উপকূলে আঘাত হানার সম্ভাবনা নেই। বিশ্ব আবহাওয়া সংস্থার আঞ্চলিক কমিটি এ ঘূর্ণিঝড়টির নাম দিয়েছে ‘গাজা’। নামটি দেয়া থাইল্যান্ডের।আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৬২ কি.মি. যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। 

ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটে সাগর খুবই উত্তাল রয়েছে।চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সঙ্কেত নামিয়ে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সঙ্কেত দেখাতে বলা হয়েছে বলেও জানান হাফিজুর রহমান।উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। 


সেই সঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতেও বলেছে আবহাওয়া অধিদফতর।২ নম্বর দূরবর্তী হুশিয়ারি সঙ্কেতের অর্থ হলো, দূরে গভীর সাগরে একটি ঝড় সৃষ্টি হয়েছে। সেখানে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৬২ থেকে ৮৮ কিলোমিটার। 

বন্দর এখনই ঝড়ে কবলিত হবে না, তবে বন্দর ত্যাগকারী জাহাজ পথিমথ্যে বিপদে পড়তে পারে।ভারতের আবহাওয়া অধিদফতর রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় বুলেটিনে জানিয়েছে, ‘গাজা’ আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে।

এরপর এটি ভারতের উত্তর তামিল নাড়ু-দক্ষিণ অন্ধ্র প্রদেশ উপকূলের দিকে এগিয়ে যেতে যেতে কিছুটা দুর্বল হয়ে পড়বে। এটি ঘূর্ণিঝড় অবস্থায় আগামী ১৫ নভেম্বর বিকেল নাগাদ উত্তর তামিল নাড়ু-দক্ষিণ অন্ধ্র প্রদেশ উপকূলে আঘাত হানতে পারে।

আ.লীগের মনোনয়ন নিলেন মাশরাফি

বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা নড়াইল-২ আসনে নৌকা প্রতীক বরাদ্দ পেতে আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ করেছেন।আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এসে রবিবার বেলা পৌনে ২টার দিকে মনোনয়নপত্র সংগ্রহ করেন এই ক্রিকেটার।আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হাত থেকে নিজের মনোনয়নপত্রটি সংগ্রহ করেন মাশরাফি।
 
এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক সুজিত রায়নন্দী প্রমুখ।নির্বাচন কমিশন কর্তৃক একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর গত শুক্রবার থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু করে আওয়ামী লীগ। 
 
প্রথম দিনেই এক হাজার ৩২৮ জন আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেন।মনোনয়নপত্র বিতরণের দ্বিতীয় দিনে শনিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে এক হাজার ৮৭২টি মনোনয়নপত্র বিতরণ হয়েছে।
 
শনিবার মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ৩২০০ মনোনয়নপত্র বিক্রি হয়েছে আর জমা পড়েছে জমা পড়েছে ৪৬০।
 
তফসিল অনুযায়ী, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে ২৩ ডিসেম্বর, মনোনয়নপত্র জমার শেষ সময় ১৯ নভেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২২ নভেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ নভেম্বর এবং ৫ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেয়া হবে।

বড় ভাইকে খুন করে দা হাতে থানায়

ঢাকার আশুলিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে ঘুমন্ত বড় ভাইকে গলা কেটে হত্যার পর রক্তমাখা দা হাতে থানায় আত্মসমর্পণ করেছে এক যুবক।

শনিবার রাত ৯টার দিকে আশুলিয়ার কাঁইচাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে বলে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ জানান।
 
নিহত আবু তাহের (৪০) ওই এলাকায় মৃত ফজর আলীর ছেলে। মেজ ভাই জাহেদ আলীর (২৬) হাতে খুন হয়েছেন তিনি।
তাদের বোন হাসিনা বেগম জানান, পৈতৃক এক শতাংশ জমি বিক্রি করে বিদেশে যেতে চাইছিলেন আবু তাহের। এ নিয়ে বেশ কিছু দিন ধরে জাহেদ আলীর সঙ্গে তার দ্বন্দ্ব চলছিল।
তিন দিন আগে তাহের ওই জমি এক প্রতিবেশীর কাছে বিক্রির জন্য এক লাখ টাকায় বায়না করেন। সেই টাকা থেকে ৩০ হাজার টাকা খরচ করে বাকি ৭০ হাজার টাকা তিনি মায়ের হাতে তুলে দেন।
হাসিনা বেগম বলেন, শনিবার রাতে তাহের ঘুমিয়ে পড়লে জাহেদ তার ঘরে ঢুকে দা দিয়ে কুপিয়ে ও জবাই করে তাকে হত্যা করে। পরে পুলিশ এসে তাহেরের লাশ থানায় নিয়ে যায়।
আশুলিয়া থানার পরিদর্শক জাবেদ মাসুদ বলেন, রক্তমাখা শরীরে, রক্তমাখা দা হাতে এক যুবক রাতে হঠাৎ থানায় উদয় হয়। “সে জানায় তার নাম জাহেদ আলী, ভাইকে খুন করে এসেছে। এখন আমরা যেন তাকে গ্রেপ্তার করি।পরে আমরা ওই বাড়িতে গিয়ে ঘটনার সত্যতা জানতে পারি।”
এ ঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

শাজাহানপুরে বাসের ধাক্কায় হেলপার নিহত

বগুড়ার শাজাহানপুর উপজেলায় যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় অপর বাসের হেলপার নিহত হয়েছেন। নিহত বাসের হেলপারের নাম আব্দুর রহমান মিয়া (২৫)। তিনি দিনাজপুর সদর উপজেলার নীলনগর এলাকার আব্দুল ওহাব মিয়ার ছেলে বলে জানা গেছে। 


রোববার (১১ নভেম্বর) ভোরে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের রহিমাদ এলাকায় সেনা স্মরণীর সামনে দুর্ঘটনাটি ঘটে। সকাল সাড়ে ১০টার দিকে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ঢাকা থেকে দিনাজপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা রুপা পরিবহনের একটি বাস ওই এলাকায় এলে মহাসড়কে গতিরোধক থাকায় চালক বাসের গতি কমান। এ সময় পেছন থেকে আসা এসআই পরিবহনের বাসটি রুপা পরিবহনের বাসকে ধাক্কা দেয়। এতে রুপা পরিহনের বাসের হেলাপার আব্দুর রহমান মিয়া ছিটকে মহাসড়কের ওপর পড়ে যান। সঙ্গে পেছনে থাকা এসআই পরিহনের বাসটির চাকার নিচে পড়ে যান ওই হেলপার। ফলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে দুর্ঘটনার পরপরই এসআই পরিবহনের বাসটি পালিয়ে যায়। ফলে বাস ও বাসের চালক-হেলপারকে আটক করা যায়নি বলেও জানান ওসি জিয়া লতিফুল ইসলাম।বগুড়ার শাজাহানপুর উপজেলায় যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় অপর বাসের হেলপার নিহত হয়েছেন। নিহত বাসের হেলপারের নাম আব্দুর রহমান মিয়া (২৫)। 
তিনি দিনাজপুর সদর উপজেলার নীলনগর এলাকার আব্দুল ওহাব মিয়ার ছেলে বলে জানা গেছে।রোববার (১১ নভেম্বর) ভোরে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের রহিমাদ এলাকায় সেনা স্মরণীর সামনে দুর্ঘটনাটি ঘটে। সকাল সাড়ে ১০টার দিকে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, ঢাকা থেকে দিনাজপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা রুপা পরিবহনের একটি বাস ওই এলাকায় এলে মহাসড়কে গতিরোধক থাকায় চালক বাসের গতি কমান। 
এ সময় পেছন থেকে আসা এসআই পরিবহনের বাসটি রুপা পরিবহনের বাসকে ধাক্কা দেয়। এতে রুপা পরিহনের বাসের হেলাপার আব্দুর রহমান মিয়া ছিটকে মহাসড়কের ওপর পড়ে যান। সঙ্গে পেছনে থাকা এসআই পরিহনের বাসটির চাকার নিচে পড়ে যান ওই হেলপার। ফলে তিনি গুরুতর আহত হন। 
পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।এদিকে দুর্ঘটনার পরপরই এসআই পরিবহনের বাসটি পালিয়ে যায়। ফলে বাস ও বাসের চালক-হেলপারকে আটক করা যায়নি বলেও জানান ওসি জিয়া লতিফুল ইসলাম।

নির্বাচন করছেন না সাকিব

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে প্রার্থিতা করছেন না টাইগার টেস্ট ও টি টোয়েন্টি দলপতি সাকিব আল হাসান।

ফলে রোববার (১১ নভেম্বর) সকালে মনোনয়ন ফরম কিনতে যাওয়া হচ্ছে না তার। শনিবার (১০ নভেম্বর) রাতে বিষয়টি তিনি নিজেই সংবাদমাধ্যমকে জানান।
সাকিব বলেছেন, এবার নির্বাচন করছি না। মাঠেই থাকতে চাই। এর আগে সাকিব আল হাসানকে এ নির্বাচনে অংশ না নেওয়ার জন্য উপদেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সন্ধ্যায় গণভবনে সাকিব প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তাকে এই উপদেশ দেওয়া হয়।
আওয়ামী লীগের একটি সূত্র জানায়, সন্ধ্যায় গণভবনে গেলে সাকিবকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তোমার নির্বাচন করার জন্য সামনে অনেক সময় আছে। তুমি আগামী দিনে নির্বাচন করার জন্য অনেক সময় পাবে। এখন তুমি  দেশ ও জাতির জন্য ক্রিকেট খেলো। এটাই তোমার জন্য ভালো হবে।
আরও জানা যায়, প্রধানমন্ত্রীর এই নির্দেশনার পর সাকিব নির্বাচন না করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন।
এদিকে, রাতে সাকিব এ কথা বললেও এদিন দুপুরে তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, মাগুরা-১ আসন থেকে তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগের হয়ে ২৩ ডিসেম্বরের সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে আলোচনাও করেছিলেন তিনি। রোববার তার আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনার কথা ছিল।

আরো খবর পড়ুনঃ>>

>>>>    নৌকায় উঠছে ১৬ দল, ধানের শীষে ১১


>>>> বগুড়া-৩ ॥ ধানের শীষ মনোনয়ন ফরম কিনলেন ১০ প্রত্যাশী 

 

>>>> আ.লীগের মনোনয়ন নিলেন মাশরাফি

 

>>>> নির্বাচনে যাচ্ছে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট