Thursday, January 24, 2019

১৫ থেকে ১৭ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা



আগামী ফেব্রুয়ারি মাসের ১৫,১৬ ও ১৭ তারিখ টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। দুইপক্ষ ঐক্যবদ্ধভাবে বিশ্ব ইজতেমার আয়োজন করছে। গত কয়েক বছর দুই পর্বে ইজতেমা অনুষ্ঠিত হলেও এবার এক পর্বেই শেষ হবে বিশ্ব ইজতেমা। জানালেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।

বৃহস্পতিবার দুপুরে তাবলিগ জামাতের বিবদমান দুই পক্ষের সঙ্গে ধর্ম মন্ত্রণালয় বৈঠক করে এ সিদ্ধান্ত জানান ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ। ।তিনি বলেন, একসঙ্গে বিশ্ব ইজতেমা করতে সম্মত হয়েছে তাবলীগ জামায়াতের দুই পক্ষ। এর মাধ্যমে দৃশ্যমান দ্বন্দ্বের অবসান হয়েছে। তারা যৌথভাবে বিশ্ব ইজতেমার নেতৃত্ব দেবেন। যাকে নিয়ে বিরোধ সেই দিল্লি মারকাজের প্রধান মাওলানা সাদ কান্ধলভী সাহেব ইজতেমায় আসবেন  না।

ইজতেমায় নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে আসাদুজ্জামান খান কামাল বলেন, প্রতি বছর আমরা কঠোর নিরাপত্তার ব্যবস্থা নিই। সম্পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা আমাদের নিরাপত্তা বাহিনী করে থাকে, প্রয়োজন বিশেষে সেনাবাহিনীও সহযোগিতা করে থাকে, সেটা থাকবে। বিশ্ব ইজতেমাটা যাতে সুন্দরভাবে হয় প্রতিবারের মতো সে জন্য নিরাপত্তা বাহিনী দায়িত্ব নেবে।

বগুড়ায় তিন ইটভাটায় ৯০ হাজার টাকা জরিমানা


বগুড়ায় তিন ইটভাটায় ৯০ হাজার টাকা জরিমানাবগুড়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিনটি ইটভাটার ৯০ হাজার টাকা অর্থদণ্ড আদায়ের নির্দেশ প্রদান করা হয়েছে। 


বৃহস্পতিবার দুপুরে বগুড়া জেলার শাজাহানপুর থানার বেতগাড়ী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হাই সিদ্দিকীর নেতৃত্বে ও ৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সহযোগিতায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

৪-আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (পুলিশ সুপার) মো. নিজাম উদ্দীন জানান, লাইসেন্স ব্যতীত ইট প্রস্তুতের অপরাধে বেতগাড়ী এলাকার এল.জি.কে ব্রিকস” এর ম্যানেজার মো. শামীম সরকার ওরফে মিঠুকে (৩৫) ২০ হাজার টাকা, সুজাবাদ এলাকার মেসার্স আরিফ ব্রিকস ফিল্ড'র ম্যানেজার মো. সাইফুল ইসলামকে ৩০ হাজার টাকা ও 'মেসার্স এ. আর. ব্রিকস্ ফিল্ড'র ম্যানেজার মো. শফিকুল ইসলামকে ৪০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।বিডি প্রতিদিন/এ মজুমদার

শজিমেক হাসপাতালের সরকারি ওষুধ পাচারের সময় যুবক আটক

 শজিমেক হাসপাতালের সরকারি ওষুধ পাচারের সময় যুবক আটকবগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের সেবিকার সহযোগিতায় সরকারি ওষুধ বাইরে পাচারের সময় যুবক সাহাদত হোসেনকে (৩০) আটক করেছে নিরাপত্তা কর্মীরা। পরে তাকে হাসপাতালের পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়।  

শজিমেক হাসপাতালের সরকারি ওষুধ পাচারের সময় যুবক আটক


এই ঘটনায় হাসপাতালের ওয়ার্ড মাস্টার আনোয়ার হোসেন বাদী হয়ে একজন নার্সসহ দুই জনের বিরূদ্ধে বুধবার রাতে বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করেন। 

মামালার এজাহার সূত্রে জানা গেছে, গত বুধবার বিকালে শজিমেক হাসপাতালের গার্ড আনসার সদস্য আতিকুর রহমান হাসপাতালের বেশ কিছু ওষুধ পাচারকালে সাহাদত হোসেন (৩০) নামের এক ব্যক্তিকে হাসপাতালের ২ নং গেটে ওষুধসহ আটক করে। পরে তাকে মেডিকেলের পুলিশ ফাঁড়িতে প্রেরণ করে।

বগুড়া সদর থানার ইনচার্জ এসএম বদিউজ্জামান জানান, সরকারি ওষুধ চুরির ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। গ্রেফতারকৃত সাহাদতকে আদালতে প্রেরণ করা হয়েছে। বগুড়ার মেডিকেল কলেজ ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজিজ মন্ডল জানান, ওষুধ চোর সাহাদত হোসেন জয়পুরহাট জেলার ক্ষেতলার উপজেলার বড়াইল বিনাই উত্তরপাড়ার সামছুদ্দিন প্রামাণিকের ছেলে। বিডি প্রতিদিন/এ মজুমদার

বগুড়ায় নবগঠিত সাইবার পুলিশ ইউনিটের উদ্বোধন

সাইবার অপরাধ দমনে বগুড়ায় জেলা পুলিশের উদ্যোগে গঠিত সাইবার পুলিশ ইউনিট (সিপিবি) আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক এম খুরশীদ হোসেন বৃহস্পতিবার দুপুরে বগুড়া পুলিশ সুপারের কার্যালয়ে ওই ইউনিটের উদ্বোধন করেন।

ভিডিও দেখুন :




উদ্বোধনী অনুষ্ঠানো জানানো হয়, ফেসবুক, ইন্সট্রাগ্রাম ও টুইটার-এর মত সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ব্যক্তিগত ছবি বা মিথ্যা তথ্য ও গুজব ছড়ানোসহ মোট ২১ ধরনের অপরাধকে সাইবার অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। জেলার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা সাইবার পুলিশ বগুড়া (সিপিবি) ইউনিটের প্রধানের দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে ১২ সদস্যের একটি টিম ওই ইউনিটের কার্যক্রম পরিচালনা করছেন।


উদ্বোধনী অনুষ্ঠানে বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা জানান, প্রায় পাঁচ মাস আগে ২০১৮ সালের ১৪ আগস্ট ‘সাইবার পুলিশ বগুড়া’ নামে একটি ফেসবুক পেইজের মাধ্যমে জেলায় সাইবার অপরাধের উপর প্রথম কার্যক্রম শুরু করা হয়। তখন থেকে এ পর্যন্ত মোট ৩৮টি অভিযোগ পাওয়া যায়। যার মধ্যে ১৯টি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে। তিনি বলেন, ‘কেউ যদি সাইবার অপরাধের শিকার হন তাহলে তাকে সংশ্লিষ্ট থানায় অভিযোগ, সাধারণ ডায়েরি বা মামলা করতে হবে। পরে সেই অভিযোগের কপি বগুড়া পুলিশ সুপার কার্যালয়ে অবস্থিত সিপিবি ইউনিটে জমা দিতে হবে।’
সিপিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে, ফেসবুক সংক্রান্ত অভিযোগের ক্ষেত্রে সাধারণ ডায়েরি বা মামলায় ফেসবুক আইডির ইউআরএল লিঙ্ক ও নিউমেরিক ভ্যালু অবশ্যই উল্লেখ করতে হবে। পাশাপাশি অপরাধ সংশ্লিষ্ট পেইজের স্ক্রিনশর্ট সংযুক্ত করতে হবে। তাছাড়া কোন আপত্তিকর ছবি বা ভিডিও থাকলে তার কপি এবং লিঙ্ক সংযুক্ত করতে হবে।
বগুড়ায় পুলিশের সাইবার ইউনিটের উদ্বোধন করে উপ-মহাপরিদর্শক এম খুরশীদ হোসেন বলেন, ডিজিটাল যুগে প্রবেশের পর থেকেই সাইবার অপরাধ বাড়তে শুরু করেছে। যার প্রধান শিকার হচ্ছেন নারীরা। তিনি বলেন, পুলিশের রাজশাহী রেঞ্জের অধীন অন্যান্য জেলাতে সাইবার ইউনিট গঠিত হলেও বগুড়ার পুলিশ সবচেয়ে সক্রিয়। আশা করছি তারা সাইবার অপরাধ দমনে আরও সফল হবে এবং এর মাধ্যমে প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল, মোকবুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমানসহ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 


যে ২১টি কর্মকাণ্ডকে সাইবার অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে সেগুলো হলো-
১. আপত্তিকর ব্যক্তিগত ছবি বা ভিডিও, মিথ্যা তথ্য, বিভিন্ন ধরণের গুজব ইত্যাতি ফেসবুক, ইন্সট্রাগ্রাম ও টুইটারের মত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো।
২. ওয়েব ফিশিং বা অন্য কোন উপায়ে তথ্য চুরি করে ফেসবুক বা ই-মেইল অ্যাকাউন্ট হ্যাকের মাধ্যমে জিম্মি করে অবৈধ সুবিধা নেওয়ার চেষ্টা।
৩. হ্যাকিং-এর মাধ্যমে কোন ব্যক্তি বা সংগঠিত দল কর্তৃক কোনো ব্যক্তি বা পরিবারকে ভীতি বা শক্তি প্রদর্শন, হুমকি প্রদান ও তথ্য ছিনতাই সংক্রান্ত অপরাধ।
৪. সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও ভুয়া প্রশ্ন তৈরি করে অর্থ হাতিয়ে নেওয়া।
৫. সামাজিক যোগাযোগ মাধ্যম ও ব্লগের মাধ্যমে জঙ্গিবাদসহ ধর্মীয় উগ্র মতবাদ প্রচারণা এবং সমর্থক সদস্য সংগ্রহ করা।
৬. ইউটিউবে আপত্তিকর ও অশালীন খারাপ ভিডিও প্রচার করা।
৭. বিভিন্ন ধরনের পর্ণো ভিডিও তৈরি করে বিভিন্ন পর্ণো সােইটে প্রচার করা।
৮. ইন্টারনেটের মাধ্যমে শিশু পর্ণোগ্রাফি প্রচার।
৯. অবৈধ, অশ্লীল, ধর্মীয় অবমাননা হয় এমন কোন কনটেন্ট প্রকাশ বা প্রচার করা।
১০. সরকার বিরোধী কোন গুজব ছড়িয়ে জনমনে ভীতির সঞ্চার করা।
১১. ভূয়া অনলাইন পত্রিকার মাধ্যমে মিথ্যা সংবাদ প্রচার ও গুজব ছড়ানো।
১২. বিকাশ বা রকেট-এর মত মোবাইল ব্যাংকিং এর মেবায় প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়া।
১৩. মোবাইল ফোন নম্বর ক্লোন করে চাঁদাবাজি করা।
১৪. মোবাইল ফোনে বিভিন্ন লটারী বা পুরষ্কারের লোভ দেখিয়ে আর্থিক প্রতারণা।
১৫. অনলাইনে আর্থিক প্রতারণা করা।
১৬. পাসওয়ার্ড হাতিয়ে নিয়ে এটিএম কার্ড ও পিওএস জালিয়াতির মাধ্যমে আর্থিক প্রতারণা
১৭. অনলাইন গ্যাম্বলিং এবং ক্রিপ্টো কারেন্সি সংক্রান্ত অপরাধ।
১৮. সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে মাদক বিক্রি করা।
১৯. ভূয়া বা মিথ্যা ই-মেইল প্রেরণের মাধ্যমে প্রতারণা।
২০. ভাইরাসের মাধ্যমে কম্পিউটারের নেটওয়ার্ক সিস্টেমের ক্ষতি সাধন করা।
২১. পাইরেসির মাধ্যমে ‘ইন্টেলেকচুয়াল প্রোপার্টির ক্ষতি সাধন।

বগুড়া জলেশ্বরীতলায় “জিভে জল” রেষ্টুরেন্টের উদ্বোধন


বগুড়া উত্তর ডটকম: বগুড়া শহরের অভিজাত এলাকা হিসেবে পরিচিত জলেশ্বরীতলায় সম্পূর্ন ভিন্নধমী আধুনিক সাজে পরিবার পরিজন নিয়ে রসনা বিলাস মেটানোর মনোমুগ্ধকর পরিবেশে সর্বোত্তম সেবা দেবার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছে “জিভে জল” নামের নতুন একটি রেষ্টুরেন্ট । 


বুধবার (২৩ জানুয়ারি ) সন্ধ্যায় শহরের গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে কেক কেটে নতুন রেষ্টুরেন্ট “জিভে জল “ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রিজ এর সভাপতি ও এফবিসিসিআই’র পরিচালক মাসুদুর রহমান মিলন ।

এর আগে “জিভে জল” এর ব্যবস্থাপণা পরিচালক ইসতিয়াক হায়দার এর পিতা সাবেক উপজেলা চেয়ারম্যান হায়দার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান কর্নেল (অবঃ) ফতেহ আলম ইবনে তাবিব । বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া পৌরসভার মেয়র এ্যাড. মাহবুবুর রহমান, সাবেক সাংসদ নূরুল ইসলাম ওমর , জ্বলেশ্বরীতলা ব্যবসায়ী সমিতির সভাপতি রেজাউল বারী ঈসা সহ প্রমুখ । 
এছাড়াও অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির বিভিন্ন উল্লেখযোগ্য দিক সম্পর্কে অতিতিদেও অবহিত করেন “জিভে জল” এর ব্যবস্থাপনা পরিচালক ইসতিয়াক হায়দার, ক্রিয়েটিভ ডিরেক্টর হিল্লোল তৌহিদ, পরিচালকবৃন্দেও মধ্যে মমতা আলম, মিথিলা নাহিদ , মোঃ মঞ্জুর মোর্শেদ ও আজমি আকতার ।
“জিভে জল” এর চেয়ারম্যান কর্নেল (অবঃ) ফতেহ আলম ইবনে তাবিব জানান, বগুড়ায় অনেক রেষ্টুরেন্টের ভেিড় এই প্রতিষ্ঠানটি ব্যতিক্রমি পরিবেশ এবং খাবারের মেন্যুতে ভিন্নতা নিয়ে আসবে । বিশেষ করে এই রেষ্টুরেন্টে কাবাব , বিভিন্ন ধরনের নান সহ ভিন্ন ভিন্ন স্বাদের মানসম্মত রুচিমীল দেশী বিদেমি কাবার গ্রাহকদেও সরবরাহ করবে । সেইসাথে হোম ডেলিভারি সার্ভিস থাকবে । 
এককথায় রাজধানী ঢাকা সহ দেশ বিদেশের বড় বড় শহরের রেষ্টুরেন্টের খাবারের স্বাদ বগুড়াতেই ঘরে বসেই গ্রহণ করতে পারবেন ইচ্ছে করলেই । জিভে জল সেই সুযোগটি করে দিতেই যাত্রা শুরু করলো ।
ব্যবস্থাপনা পরিচালক ইসতিয়াক হায়দার জানান, গ্রাহকদেরকে পুষ্টি ও মানসম্মত খাবার পরিবেশনের নিশ্চয়তা দিয়ে যাত্রা শুরু করা এই রেষ্টুরেন্টের রান্নাঘরটি উন্মুক্ত রাখা হয়েছে । যাতে করে যে কোন গ্রাহক তার খাবারটি কোন পরিবেশে তেরি হচ্ছে সেটি পর্যবেক্ষণ করতে পারেন । সেইসাথে থাকছে একঝাঁক দক্ষ কর্মি , যারা গ্রাহকের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে কাজ করবে । 
জিভে জল রেষ্টেুরেন্টে একবার যিনি আসবেন , খাবার খাবার পর সত্যিই তার জিভে যেন জল লেগে থাকে পুনরায় আসবার জন্য এমটিই নিশ্চিত করার ইচ্ছে রয়েছে কর্তৃপক্ষের ।

নন্দীগ্রামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

বগুড়া উত্তর ডটকম (ফিরোজ কামাল ফারুক, নন্দীগ্রাম প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রাম পৌর এলাকায় নাহিদ আকতার সুমন (২৭) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে পৌরসভার ওমরপুর গ্রামের এমদাদুল হকের ছেলে। গত বুধবার রাতে নিজ শয়ন ঘর থেকে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়। 






স্থানীয়রা জানায়, বুধবার রাতে নিজ শয়ন ঘরে ফ্যানের সাথে নাহিদ আকতার সুমনের মরদেহ দেখতে পায় পরিবারের লোকজন। সংবাদ পেয়ে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

দীর্ঘদিন ধরে স্ত্রীর সাথে বনিবনা না হওয়ার কারণেই এ ধরণের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন সুমনের আত্বহত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে নন্দীগ্রাম থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

ধর্ষণের অভিযোগে ৫ম শ্রেণির দুই ছাত্র গ্রেফতার

বগুড়া উত্তর ডটকম: চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া গ্রামে নয় বছর বয়সী এক বাক প্রতিবন্ধীকে শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।




এ ঘটনায় সোমবার দুপুরে চুয়াডাঙ্গা সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। মামলার দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতার হলেন, সদর উপজেলার মনিরামপুর গ্রামের দুলালের ছেলে আবির হাসান আশিক (১০) ও একই গ্রামের আশাদুলের ছেলে সিহাব ওরফে সৌরভ (১১)। তারা দুজনই একটি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণিতে অধ্যয়নরত।

ধর্ষিতার মায়ের অভিযোগ, রোববার বিকেলে তার নয় বছর বয়সী বাকপ্রতিবন্ধী মেয়েকে ফুসলিয়ে বাড়ির পাশের একটি পরিত্যক্ত গুদাম ঘরে নিয়ে যায় অভিযুক্ত আশিক ও সৌরভ। সেখানে নিয়ে গিয়ে ওই শিশুকে পাশবিক নির্যাতন করে তারা। পরে ওই শিশু অসুস্থ অবস্থায় বাড়ি ফিরে গিয়ে ঘটনাটি পরিবারকে জানালে পরিবারের লোকজন রাতেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন খান জানান, এ ঘটনায় ধর্ষিতার বাবা বাদী হয়ে দুই জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছে। মামলার দুই আসামিকেই গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

হানিফ বাসের ধাক্কায় মেডিকেলের চিকিৎসক নিহত




আবারও এক চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু। তিনি প্রান্তিক দুর্গত জনপদে অসহায় মানুষকে সেবা দিতেন। সেই কাজ করে বাসায় ফিরছিলেন। কিন্তু ঘাতক হানিফের বাস কেড়ে নিয়েছে তার প্রাণ। ঘটেছে অকাল প্রয়াণ। তার নাম ডা. জোবিদুল হক ফাহাদ। চট্টগ্রাম মেডিকেল কলেজ ৫৩ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। 

তরুণ এই চিকিৎসক প্রাণ দিলেন মানবতার কর্তব্য করে। কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরে মটর সাইকেলে ফেরার পথে হানিফ বাসের ধাক্কায় নিহত হন। নিহত ডা. জোবিদুল হক ফাহাদ (২৭) কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা শিবিরে চিকিৎসা সেবা দিচ্ছিলেন। তার বাড়ি হাটহাজারী উপজেলায়। তিনি নগরীর চান্দগাঁও এলাকায় থাকেন। 

বুধবার রাত পৌনে ১০ টার দিকে সাতকানিয়ার হাসমতের দোকান এলাকায় এ দুঘর্টনা ঘটে বলে দোহাজারী হাইওয়ে পুলিশের পরিদশর্ক মিজানুর রহমান জানান। তিনি বলেন, ফরহাদ কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্ব পালন শেষে মোটরসাইকেলে করে চট্টগ্রামে ফিরছিলেন। 

তিনি হাসমতের দোকান এলাকায় পৌঁছালে ওই রুটে চলাচলকারী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে পাশ কাটাতে গেলে সেটি ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।