Thursday, January 17, 2019

মহাস্থানে গলায় ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যাঃ লাশ নিতে এসে পুলিশ ও এলাকাবাসীদের মাঝে চরম উত্তেজনা

বগুড়া উত্তর ডটকম: ১৭ জানুয়ারী, গোলাম রব্বানী শিপন, মহাস্থান (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শিবগঞ্জ উপজেলার গড়- মহাস্থান পূর্বপাড়া গ্রামে পারিবারিক কলহের জেরে মনের ক্ষোভে ১০ম শ্রেণীর এক স্কুলছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। 


বৃহস্পতিবার বিকেল ৩টায় সে গলায় ওড়না পেঁচিয়ে বসতঘরের তীরের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে। সে গড় মহাস্থান পূর্বপাড়া গ্রামের আইনুর ইসলামের মেয়ে জান্নাতি আক্তার (২০)। এবং স্থানীয় মহাস্থান উচ্চ বিদ্যালয়ের ১০শ্রেণীর ছাত্রী। 

তার পাশের গ্রামে আফজল হোসের ছেলে রাজুর সাথে বিয়ে হয়েছে বলে এলাকাবাসী জানায়। বিয়ের পর থেকে জান্নাতি বাবার বাড়িতেই থাকত।

 এদিকে খবর পেয়ে শিবগঞ্জ থানার এসআই নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ বিকেল ৪টায় ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য হাসপাতালে নেওয়ার পথে এলাকাবাসী লাশ নিয়ে যেতে বাধাঁ দেয়। 

শুরু হয় পুলিশ ও এলাকাবাসীদের মাঝে চরম উত্তেজনা। এরপর শিবগঞ্জ থানার অপর একটি ফোর্স এসে বিক্ষুব্ধ এলাকাবাসীদের ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে লাশ থানায় নিয়ে যায়। 



এবিষয়ে  তদন্তকারী এসআই নজরুল ইসলামের সাথে কথা বললে, তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে পরিবারের বরাত দিয়ে জানান, উপজেলার গড়-মহাস্থান আইনুর ইসলামের মেয়ে বৃহস্পতিবার বিকালে সে কাউকে কিছু না বলে বসতঘরে ঢুকে তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। 

কিছুক্ষণ পর তার মা ঘরে এসে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে তাকে মাটিতে নামিয়ে নেয়। আত্মহত্যার কোন কারণ জানা যায়নি উল্লেখ করে এসআই কাজী নজরুল ইসলাম বলেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে নিহতের কারণ জানা যাবে।

প্রাথমিকে ৮২ হাজার ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দেবে সরকার

প্রাথমিক সমাপনী পরীক্ষা-২০১৮ এর ফলের ভিত্তিতে ৮২ হাজার ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দেবে সরকার। এদের মধ্যে ৩৩ হাজার শিক্ষার্থীকে মেধাবৃত্তি এবং সাড়ে ৪৯ হাজার শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেয়া হবে।


আগামী ৩ বছর বৃত্তি সুবিধাভোগ করবে এসব মেধাবী শিক্ষার্থী। মঙ্গলবার (১৫ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

DPE Primary School Certificate Result Based Scholarship Circular 2019 ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত এই তিনি বছর বৃত্তির সুবিধা পাবেন তারা।

প্রাথমিক সমাপনী পিএসসি পরীক্ষার বৃত্তি ২০১৯ইং।
জানা গেছে, মেধাবৃত্তিপ্রাপ্ত ৩৩ হাজার শিক্ষার্থীর প্রত্যেককে মাসে ৩০০ টাকা দেবে সরকার। আর বার্ষিক হারে প্রত্যেক শিক্ষার্থীকে ২২৫টাকা করে দেয়া হবে।

অপরদিকে সাধারণ বৃত্তিপ্রাপ্ত সাড়ে ৪৯ হাজার শিক্ষার্থীর প্রত্যেককে মাসিক ২২৫টাকা হারে বৃত্তি দেয়া হবে। এছাড়া সাধারণ বৃত্তিপ্রাপ্তদের বার্ষিক ২২৫টাকা দেয়া হবে বলে জানিয়েছে সূত্র।

২০১৮-২০১৯ অর্থ বছরের রাজস্ব খাতভুক্ত এ বৃত্তির টাকা চলতি অর্থবছরের বৃত্তি/মেধাবৃত্তিখাত থেকে নির্বাহ করা হবে।

গড়- মহাস্থান জিয়ৎ কুপের পাশে গ্রামে গলায় ওড়না পেচিয়ে এক স্কুল ছাত্রীর আত্মহত্যা

<<ব্রেকিং নিউজ>>
গড়-মহাস্থান পূর্বপাড়া গ্রামে এক স্কুল ছাত্রীর গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যার ঘটনায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যেতে চাইলে এলাকাবাসীর বাধাঁ।



পরিস্থিতি চরম উত্তেজনা ।

বিস্তারিত পড়ুন এখানে: 

মহাস্থানে গলায় ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যাঃ লাশ নিতে এসে পুলিশ ও এলাকাবাসীদের মাঝে চরম উত্তেজনা 






মহাস্থান মর্নিং কেজি স্কুল ও হাইস্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পূর্ণমিলনীর প্রস্তুতি কমিটি সভা অনুষ্ঠিত


বগুড়া উত্তর ডটকম : গোলাম রব্বানী শিপন, মহাস্থান (বগুড়া) প্রতিনিধিঃ মহাস্থান মর্নিং সান কেজি স্কুল ও হাইস্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পূর্ণমিলনী অনুষ্ঠানের প্রস্তুতি কমিটি গঠন সভা অনুষ্ঠিত হয়েছে। 

বগুড়ার শিবগঞ্জ উপজেলার অন্যতম প্রাচীন নগরের বিদ্যাপিটের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পূর্ণমিলনী-২০১৯ এর প্রস্তুতি কমিটির সভা বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় মোর্নিং সান কেজি স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। 

সভায় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা যুবসংহতির আহবায়ক ও অত্র বিদ্যালয়ের পবিচালক, হুসাইন শরিফ সঞ্চয়, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক, হাফিজুর রহমান, সহকারী শিক সাজু  নিলুফা ইয়াসমিন, প্রাক্তন ছাত্র আব্দুৃল্লাহ্, রিয়াদ হাসান, মারজান, মিজানুর রহমান, আতিকুল, সাদেকুল ইসলাম, আপেল মাহমুদ, রাখেল ইসলাম, মেহেদী হাসান বাবু, সিয়াম, রাকিব, শাকিল ইসলাম প্রমুখ।

এছাড়া সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়,
তার মধ্যে পুর্বেগৃহিত সম্ভাব্য তারিখে ইভেন্টস ভেন্যুর তারিখ ও স্থান চূড়ান্ত করা হবে। অনুষ্টান কে ব্যাপক ভাবে প্রানবন্ধ করার লক্ষে উক্ত বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের যোগাযোগ করার জন্য আহবান করা হয়েছে।

Wednesday, January 16, 2019

বগুড়ায় ইয়াবাসহ আওয়ামী লীগ নেতার ছেলে গ্রেপ্তার

বগুড়ার নন্দীগ্রামে আওয়ামী লীগ নেতার ছেলে রুপম (৩১) কে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় বগুড়া কোর্ট হাজতে তাকে প্রেরণ করে পুলিশ।

জানা গেছে, গতকাল মঙ্গলবার রাতে ভাটরা ইউনিয়নের খাঁন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে রুপমকে গ্রেপ্তার করা হয়। সে সদর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও খোর্দ্দ সিমলা গ্রামের টিএম কালামের ছেলে।

এ ব্যাপারে পন্ডিতপুকুর পুলিশ ফাঁড়ির ইসচার্জ আনিছুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাতে উপজেলার ভাটরা খাঁন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সময় তাঁর কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। তাঁর বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।

২০১৯ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সময়সূচি

রুটিন
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড (ঢাকা/রাজশাহী/কুমিল্লা/যশোর/চট্টগ্রাম/বরিশাল/সিলেট/দিনাজপুর)
২০১৯ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সময়সূচি








Tuesday, January 15, 2019

বগুড়ায় ৩২ টি এলইডি টেলিভিশন উদ্ধার আন্ত:জেলা দুই চোর সদস্যকে গ্রেফতার Bogura news

বগুড়া উত্তর ডটকম: বগুড়া শহরের মেরিনা মার্কেট এর ৩য় তলার গোডাউন থেকে ৩০ লক্ষ টাকার এলইডি টিভিসহ বিভিন্ন ইলেকট্রনিক্স সামগ্রী চুরির ঘটনায় পুলিশ আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে।


 গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি মোতাবেক পুলিশ সদর উপজেলার দাড়িয়াল গ্রামের বিভিন্ন বাড়ি থেকে ৩২ পিচ এলইডি টিভি উদ্ধার করেছে। গ্রেফতারকৃতরা হলো দাড়িয়াল গ্রামের জহুরুল ইসলামের ছেলে বিপুল (৩২) ও একই গ্রামের লয়া মিয়ার ছেলে রুহুল আমিন (৩০)।

মেরিনা মার্কেট এর রাজ্জাক ইলেকট্রনিক্স এর স্বত্বাধিকারী শহরের নিশিন্দারা উত্তরপাড়ার আব্দুস সামাদ এর ছেলে আব্দুর রাজ্জাক তার গোডাউন থেকে ৩০ লক্ষ টাকার ইলেকট্রনিক্স সামগ্রী চুরির ঘটনায় থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ উদ্ধার অভিযান চালিয়ে উক্ত দুই চোর ও চোরাই মাল উদ্ধার করে।

মঙ্গলবার দুপুরে সদর থানায় গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মালামাল সাংবাদিকদের সামনে দেখানো হয়।  মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই রহিম রানা জানান, উক্ত চুরির ঘটনার সাথে জড়িত মূল আসামী সোহেল রানাকে গ্রেফতার এবং আরও চোরাই মালামাল উদ্ধারের চেষ্টা অব্যাহত রেখেছে।

এ ঘটনায় আরও তথ্য উদঘাটনের জন্য পুলিশ গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদের জন্য অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে রিমান্ডের আবেদন করেছেন।

শেয়ার অ্যাকটিভিটি ফিচার’ সরাচ্ছে ইউটিউব


মাইক্রো ব্লগিং সাইট টুইটারসহ অন্যান্য সামাজিক মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ‘ইউটিউব অ্যাকটিভিটি’ শেয়ারের ফিচার বন্ধ করার ঘোষণা দিয়েছে ইউটিউব। চলতি বছরের ৩১ জানুয়ারির পর বন্ধ হচ্ছে এই ফিচারটি। 



বর্তমানে টুইটারসহ অন্যান্য প্ল্যাটফর্মে স্বয়ংক্রিয়ভাবে ইউটিউব ভিডিও শেয়ার করতে পারেন গ্রাহক। ইউটিউব সেটিংস থেকে সংযুক্ত অ্যাপগুলোর তালিকা থেকে ‘টুইটার বা অন্য কোনো অ্যাপের শেয়ারিং’ অপশন চালু করার মাধ্যমে গ্রাহক ইউটিউবে কোনো পাবলিক ভিডিও পোস্ট করলে তা সঙ্গেসঙ্গে টুইটার বা অন্যান্য প্ল্যাটফর্মেও দেখানো যায়।

স্বয়ংক্রিয় ফিচারটি বন্ধ করা হলে ইউটিউব থেকে শেয়ার বাটনের মাধ্যমে অন্যান্য সামাজিক মাধ্যমে ভিডিও শেয়ার করতে পারবেন গ্রাহক। নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গেসঙ্গেই সেখানে শেয়ার বাটন দেখানো হবে বলে প্রতিবেদনে জানিয়েছে আইএএনএস।

স্বয়ংক্রিয় শেয়ারিং ফিচার বাতিল করা হলেও আগের মতোই ইউটিউব চ্যানেলে সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট লিঙ্ক দিতে পারবেন গ্রাহক এবং পেইজ থেকে ভিডিও শেয়ার করা যাবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইউটিউবে নতুন আপডেট আনা হলে ইতোমধ্যেই যে ভিডিওগুলো সামাজিক মাধ্যমে শেয়ার করা হয়েছে তার ওপর এর কোনো প্রভাব পড়বে না বলেও জানানো হয়েছে।