Tuesday, January 15, 2019

৩২ বছর ধরে একা দাঁড়িয়ে সেতু, নেই সড়ক

বগুড়া উত্তর ডটকম: সংযোগ সড়ক না থাকায় ৩২ বছর ধরে একা দাঁড়িয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার আমসারা খালের ওপর একটি সেতু। ১৯৮৭-৮৮ সালের বন্যায় সেতুটির দুই পাড়ের সংযোগ সড়কই ভেঙে যায়। 

 ৩২ বছর ধরে একা দাঁড়িয়ে সেতুটি, নেই সড়ক

এরপর থেকে একা দাঁড়িয়ে সেতুটি।এলাকাবাসীরা জানান, ১৯৮৭-৮৮ সালের বন্যায় সেতুর দুই পাশের সংযোগ সড়ক ভেঙে যায়। এতে খালের পূর্ব পাড়ের কয়েকটি গ্রামের সঙ্গে পশ্চিম পাড়ের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
খালের মাঝখানে দীর্ঘ প্রায় ৩২ বছর ধরে একা দাঁড়িয়ে সেতুটি। এতে ১০-১২টি গ্রামের মানুষ চরম ভোগান্তিতে পড়লেও নজর নেই কারো।সংযোগ সড়ক না ৩২ বছর ধরে একা দাঁড়িয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ এলাকার এ সেতুটি-সমকালখাড়িপাড়া গ্রামের মোকসেদ আলী বলেন, সেতুটি মেরামতের জন্য বিভিন্ন দফতরে যোগাযোগ করেও কাজ হয়নি। জনপ্রতিনিধিরা ভোটের সময় সংস্কারের আশ্বাস দিলেও পরে খোঁজ নেন না।
ঠাকুরগাঁও এলজিইডির নির্বাহী প্রকৌশলী কান্তেশ্বর বর্মণ জানান, পরিত্যক্ত ব্রিজটি পরিদর্শন করা হয়েছে। ব্রিজটির পরে নদীতে আরো একটি বড় ব্রিজ নির্মাণ করতে হবে। তা না হলে এই ব্রিজটি মানুষের উপকারে আসবে না। ব্রিজটির অনেক অংশ নষ্ট হয়ে গেছে।
 ৩২ বছর ধরে একা দাঁড়িয়ে সেতুটি, নেই সড়ক

পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া বলেন, দীর্ঘদিন পরে হলেও ব্রিজটি মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। আমি ঠাকুরগাঁও-৩ আসনের এমপিকে অবহিত করে দ্রুত কাজ শুরু করার আবেদন জানাবো।

বগুড়াতেই মিলবে ভারতীয় ভিসা : আবেদনের নিয়ম-কানুন জেনে নিন

বগুড়া উত্তর ডটকম : ভারতে চিকিৎসা ও ভ্রমণের জন্য বগুড়ায় নতুন দিগন্তের দ্বার উন্মোচিত হলো। রোববার বগুড়ায় ঠেঙ্গামারার  চার তারকা হোটেল মমইন এর মূল ফটকের কাছে ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশ সরকারের প্রতিটি কর্ম দিবসের সঙ্গে সামঞ্জস্য রেখে ভিসা সেন্টারের কর্ম পরিকল্পনা করা হয়েছে। তবে ভারতের বিশেষ বিশেষ ছুটির প্রতি লক্ষ্য রেখে ওই দিনগুলোতে ভিসা সেন্টা বন্ধ থাকবে।
 
 
শুক্র ও শনিবার ছাড়া সপ্তাহেরপাঁচদিনই আবেদন গ্রহণ করা হবে। প্রতিদিন সকাল ৮টা থেকে ৬টা পর্যন্ত অফিস খোলা থাকলেও দুপুর ১টাপর্যন্ত ভিসা আবেদন জমা দেওয়া হয়। পরবর্তীতে বিকেল ৩টা থেকে ৪ পর্যন্ত পাসপোর্ট ডেলিভারী দেওয়া হয়।বাকি সময় তাদের অফিসিয়াল কার্যক্রম চলে।এখানে বগুড়াসহ, জয়পুরহাট, নওগাঁ, সিরাজগঞ্জ, গাইবান্ধা, গোবিন্দগঞ্জ পলাশবাড়িসহ বগুড়া লাগোয়া অঞ্চলের মানুষ এখন খুব সহজেই  ভিসার জন্য আবেদন করতে পারবেন।বগুড়ায় ভারতীয় ভিসা আবেদন সেন্টারের ইনিচার্জ সুমন দাস জানান, এখান থেকে মোট ছয়ক্যাটাগরির ভিসা প্রদান করা হবে। এগুলো হলো: মেডিকেল, টুরিস্ট, স্টুডেন্ট, বিজনেস, এন্ট্রি ও ট্রানজিট।
 
সাধারণত ভিসা আবেদনে যে সকল কাগজপত্র লাগেঃ
১। আবেদনপত্র২। 
জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদ পত্র
৩। ইউটিলিটি বিলের কপি
৪। ব্যাংক স্টেট্মেন্ট।
৫। পেশাগত প্রমাণপত্র।
৬।পাসপোর্ট এর ফটোকপি(২,৩ পাতা)চাহিদা অনুযায়ী সকল কাগজপত্র জমা দিতে পারলে সাধারণত আবেদন গ্রহণের ৮ থেকে ১০ কার্যদিবসের মধ্যেইভিসা পাওয়া যাবে। ভিসা ফি মাত্র ৮৩০ টাকা। যা ইউছি ক্যাশের মাধ্যমে জমা প্রদান করতে হবে।
 
তিনি আরও জানান, ভিসা প্রত্যাখানের সম্ভাব্য কিছু কারণ রয়েছে। যা না মানলে  ভিসা বাতিল বলে গণ্য হবে। সেগুলো হলোঃ
 
 ১। আবেদনকারীর ফরমে কোন ভুল তথ্য পূরণ করলে।
২। কোন ডকুমেন্ট জাল/ নকল সংযুক্ত করলে।
৩। পাসপোর্ট এবং ভোটার আইডি / জন্ম সনদের সাথে কোন গড় মিল থাকলে।
৪। ভ্রমণ ভিসা নিয়ে গেয়ে বেশী দিন থাকলে (OVERSTAY)।
৫। আবেদন পত্র এবং বিদ্যুত বিলের ঠিকানা গড়মিল থাকলে।
৬। পুরনো ছবি দিয়ে আবেদন করলে।
৭। পেশাগত তথ্য ভুল দিলে।
৮। পুরনো সকল পাসপোর্ট সংযুক্ত না করলে।
 
বগুড়ায় হোটেল মমইনকে কেন বেছে নিলেন এমন প্রশ্নের জবাবে সুমন দাস বলেন, ‘এই জায়গাটি মূলত মূল সড়কের পাশেই। এখানে রয়েছে মনোরম পরিবেশ। আর ভিসা পেতে কারও সময় লাগলেও এখানে রয়েছে আবাসিক সুবিধা। এমনকি চিকিৎসা সেবাও পাওয়া যাবে হাতের কাছে।‘নতুন ভিসার আবেদন জমা দিতে আসা বগুড়ার মুক্তিযোদ্ধা আব্দুল জলিল জানান, 'রাজশাহী অফিসে যেয়ে ভিসা বিড়ম্বনার শেষ ছিল না। সকাল সকাল যেতে না পারলে লাইনে দাঁড়িয়েও শেষ পর্যন্ত ভিসার কাগজপত্র জমা দিতে পারতাম না। আর এখন বাড়ির কাছে ভিসার আবেদন সেন্টার পেয়ে আমরা খুব খুশী।'

বগুড়ায় অভিযান চালিয়ে ৩২ টি এলইডি টেলিভিশন উদ্ধার দুই চোর সদস্যকে গ্রেফতার Bogura news

বগুড়া উত্তর ডটকম : বগুড়া সদর থানা অফিসার ইনচার্জ এস এম বদিউজ্জামান এর নেতৃত্বে নামুজা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আন্তঃজেলা পেশাদার চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করে তাদের কাছ থেকে ৩২ টি এলইডি টেলিভিশন উদ্ধার করে ..




ভিডিও টি দেখুন  .....

বগুড়া র‌্যাব ও জেলা প্রশাসন কর্তৃক মাদক সেবনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা

বগুড়া উত্তর ডটকম : র‌্যাব-১২, বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল ১৪ জানুয়ারি ২০১৯ ইং তারিখ ১৩: ৩০ ঘটিকা হতে ১৯: ০০ ঘটিকা পর্যন্ত সহকারী পুলিশ সুপার এস,এম, জামিল আহমেদ, ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, স্পেশাল কোম্পানী, র‌্যাব-১২, বগুড়া এবং বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনাব মোঃ আব্দুল হাই সিদ্দিকী বগুড়া দ্বয়ের নেতৃত্বে একটি আভিযানিক দল বগুড়া জেলার সদর থানা এলাকায় মাদক সেবনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন।


২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ধারা মোতাবেক মাদক সেবনের অপরাধে বিজ্ঞ ভ্রাম্যমান আদালত ধৃত আসামী ১। মোঃ রাসেল (২২), পিতা-আবুল কাশেম, সাং-তালোড়া সন্ধাবাড়ী, থানা- ধুপচাঁচিয়া জেলা-বগুড়া, ২। মোঃ জনি (২৯), পিতা- শফিক হোসেন, সাং-লতিফপুর কালোনী , ৩। মোঃ জাকারিয়া রকি (৩০), পিতা-আঃ সামাদ আজাদ, সাং-লতিফপুর পশ্চিমপাড়া, উভয় থানা ও জেলা-বগুড়া, ৪। শ্রী বিপ্লব রায় (১৯), পিতা-বিনয় রায়, সাং-জোড়া হিন্দু পাড়া, থানা-শাজাহানপুর, জেলা-বগুড়া, 

৫। মোঃ রাজু (৪০), পিতা-মৃত ইউনুস আলী, সাং-উত্তর ঠেলোপাড়া, ৬। মোঃ শিফাত হোসেন (১৯), পিতা-মৃত আসলাম উদ্দিন, সাং-বৃন্দাবন দক্ষিণ পাড়া, ৭। অমিত হাসান (২৮), পিতা-মৃত দেলোয়ার হোসেন, সাং-রিয়াজ বাড়ীলেন সুত্রাপুর ৮। মোঃ শামিম হোসেন (২৬), পিতা-মৃত মাহাযুজার রহমান, সাং-সুত্রাপুর, এবং 

৯। মোঃ মেহেদী হাসান (২৫), পিতা-বোরাজুল ইসলাম, সাং-ঠনঠনিয়া পশ্চিম পাড়া, উভয় থানা ও জেলা বগুড়াদেরকে সর্বমোট ১৯,০০০/- টাকা অনাদায়ে বিভিন্ন মেয়াদের সাজা প্রদান করলে তাদের অভিবাবকগণ জরিমানার টাকা জমা প্রদান করায় তাদের জামিনে মুক্তি প্রদান করেন। 

অপর ধৃত আসামী ১০। মোঃ আমিনুল ইসলাম (৩৫), পিতা-মোঃ নুর ইসলাম, সাং-দত্তবাড়ী, ১১। মোঃ মানিক শেখ (৪০), পিতা- মোঃ তারা শেখ, সাং-মাল গ্রাম মধ্যপাড়া, ১২। শ্রী বাঁধন চন্দ্র দাস (২০), পিতা- বিনয় চন্দ্র দাস, সাং- লাহিড়ী পাড়া(মহাস্থান), ১৩। মোঃ আঃ মজিদ (৫৫), পিতা-মৃত বাল্টু শেখ, সাং-নাটাই পাড়া এবং 

১৪। মোঃ আঃ লতিফ (৪৫), পিতা-মৃত নয়া মিয়া, সাং-দক্ষিণ কাটনার পাড়া উভয় থানা ও জেলা বগুড়াদেরকে প্রত্যেককে ২০০০/- টাকা করে সর্বমোট ১০,০০০/- টাকা অর্থদন্ডসহ প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করিলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত কারাদন্ডের কয়েদের পরোয়ানা মূলে জেলা কারাগার বগুড়ায় হস্তান্তর করা হয়।

বগুড়া সংবাদ থেকে সংগৃহীত

বগুড়ায় মোবাইল ট্রাকিং করে চুরি হওয়া আলু ভর্তি ট্রাক উদ্ধার, আটক ৩


বগুড়া উত্তর ডটকম: সদ্য চুরি হওয়া আলুবাহী ট্রাক মোবাইল ট্রাকিং করে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ট্রাকের মালিক ও ট্রাক চালকসহ প্রতারক চক্রের ৩ সদস্যকে বগুড়ার শাজাহানপুর থানা পুলিশ আটক করেছে।


চুরির ২৬ দিনপর আলু ব্যবসায়ী আব্দুল খালেক বাদী হয়ে শাজাহানপুর থানায় মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, গত ১৭ ডিসেম্বর নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার চৌধুরীহাট থেকে ২শ’৩ বস্তা আলু কিনেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার বেড়াবালা গ্রামের মৃত গোলাম উদ্দিন প্রামাণিকের পুত্র আলু ব্যবসায়ী আব্দুল খালেক।

ওইদিন রাতেই একটি ভাড়া ট্রাকে (ঢাকা মেট্রো ট ২২-২৭৭৪) করে ক্রয়কৃত আলু চট্টগ্রামের ইয়াজউদ্দিন বাজারের উদ্দেশ্যে রওনা দেন ব্যবসায়ী আব্দুল খালেক।
পথিমধ্যে ভোর রাত সাড়ে ৪টার দিকে বগুড়ার শাজাহানপুরের বি-ব্লক এলাকায় পৌঁছুলে ট্রাক চালক আলহাজ আলী (২৩) আলু ব্যবসায়ীকে জানায়, বিশ্রাম না নিয়ে একটানা গাড়ি চালিয়ে চট্টগ্রাম যাওয়া যাবে না। তাই বি-ব্লক এলাকায় একটি হোটেলে বিশ্রামে যান।

এর কিছু পরেই ট্রাকটি সাইড করে রাখার নামে চালক হোটেল থেকে বের হয়। আধা ঘণ্টা পার হওয়ার পরও চালক ফিরে না আসায় আলু ব্যবসায়ীর সন্দেহ হয় এবং তিনি হোটেল থেকে বের হয়ে দেখেন ট্রাক চালক আলুসহ ট্রাকটি নিয়ে উধাও হয়েছেন।

এরপর আলু ব্যবসায়ী শাজাহানপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেন। ওই সাধারণ ডায়েরীর সূত্রধরে শাজাহানপুর থানা পুলিশ গত শনিবার রাতে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলাধীন আমান ফিড লিমিটেড এর ভিতর থেকে উদ্ধার করে এবং ঘটনার সাথে জড়িত থাকার দায়ে সিরাজগঞ্জ সদর উপজেলার দুখিবাড়ি সায়েদাবাদ গ্রামের শাজাহান আলীর পুত্র ট্রাক মালিক আল মাহমুদ আলী (৪০),

সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানাধীন সেনগাতী দক্ষিণপাড়া গ্রামের হানিফ আলীর পুত্র ট্রাক চালক আলহাজ আলী (২৩) এবং সিরাজগঞ্জ সদর উপজেলার দুখিয়াবাড়ি সায়েদাবাদ গ্রামের গাজী মোল্লার পুত্র মোস্তফা (৩৪) কে গ্রেফতার করে।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানিয়েছেন, গ্রেফতারকৃতরা পেশাদার প্রতারক। আলু চুরির উদ্দেশ্যে তারা ট্রাকের প্রকৃত নম্বর ঘষা-মাজা করে পরিবর্তন করে দালাল অফিসে দেয় এবং সেখানে যে মোবাইল নম্বর দিয়েছে তা ছিল একটি ছিনতাই করা মোবাইল।

ট্রাক চুরির পর উক্ত ছিনতাই করা মোবাইল ফোনটি প্রতারকরা একটি ফাঁকা জমিতে ফেলে দেয়। এছাড়া হেলপার পরিচয়ে ট্রাক মালিক ট্রাকের সাথে ছিলেন। ব্যাপক তদন্ত ও মোবাইল ট্রাকিং প্রযুক্তি ব্যবহার করে খোয়া যাওয়া ট্রাক উদ্ধার এবং জড়িত ৩ ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়।

Monday, January 14, 2019

পপিকে বিয়ে করতে চান হিরো আলম!

২০১৮ এর শেষ দিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়ানো এবং পরবর্তীতে নির্বাচন থেকে সরে আসা নিয়ে গণমাধ্যমে আলোচনায় ছিলেন হিরো আলম। 
সিংহ মার্কায় দাঁড়ানো ব্যতিক্রমী এই স্বতন্ত্র প্রার্থীকে নিয়ে জমে উঠেছিলো বিভিন্ন আলোচনা-সমালোচনা। তবে নির্বাচনের পরে নায়িকা পপিকে বিয়ে করতে চেয়ে আবারো আলোচনায় উঠে এলেন তিনি।



একটি 'ইউটিউব শো'তে ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পপিকে বিয়ের ইচ্ছা পোষণ করেন তিনি। সম্প্রতি অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের সঞ্চালনায় এক 'ইউটিউব শোয়ে' অংশ নিয়ে হিরো আলম এ ইচ্ছা পোষণ করেন। 

ওই ভিডিওতে হিরো আলম বলেন, বাংলাদেশে অনেক নায়িকা আছে, যারা 'বিয়ে করুম', 'বিয়ে করুম' বলতেছে; কিন্তু এরা বিয়ে করতেছে না। কোনো নায়িকার যদি দায়িত্ব নিতে হয়, তা হলে নিতে পারি।  

সেই সময় সঞ্চালক জয় প্রশ্ন করেন, প্রস্তাব দিলে কোনো নায়িকাকে আপনি বিয়ে করতে চান?

জবাবে হিরো আলম বলেন, পপির কথাই বলি। 'খালি বলে বিয়ে করুম, বিয়ে করুম।' এখনও বিয়ে করতেছে না।

এ সময় কলকাতা থেকেও তাকে অনেকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন বলে জানান তিনি। তাদের প্রস্তাব ফিরিয়ে দিয়ে হিরো আলম বলেন, না আমার স্ত্রী সন্তান আছে বিয়ে করব না।'

বিদায় নিলেন চার পুলিশ, পুরস্কৃত হলেন ২১জন

বগুড়া উত্তর ডটকম:  বিদায় নিলেন চার পুলিশ, পুরস্কৃত হলেন ২১জন !
- - - -  

ডিসেম্বর মাসের কার্যবিবরণীর আলোকে পেশাগত দক্ষতা মূল্যায়ন করে বিভিন্ন ক্যাটাগরিতে ২১ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করেছেন বগুড়া জেলা পুলিশ সুপার মো. আলী আশরাফ ভুঞা বিপিএম। সেইসাথে চারজন পুলিশ সদস্যকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।


সোমবার (১৪ জানুয়ারী) সকাল ১০টায় বগুড়া পুলিশ লাইন্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভায় গত ডিসেম্বর মাসের দক্ষতা মূল্যায়ন করে সম্মাননা ক্রেস্ট ও অর্থ পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার।

এতথ্য নিশ্চিত করেছেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী।

পুরস্কৃত (সম্মাননা ক্রেস্ট) পুলিশ সদস্যরা হলেন- শাজাহানপুর থানার ইন্সপেক্টর আবুল কালাম আজাদ, গাবতলী থানার ইন্সপেক্টর সনাতন চন্দ্র সরকার, সদর ট্রাফিকের ইন্সপেক্টর আনোয়ার হোসেন, বগুড়া সদর থানার এসআই রহিম উদ্দিন, এএসআই আব্দুস সালাম, শিবগঞ্জ থানার এসআই মোস্তাফিজুর রহমান, এএসআই রফিকুল ইসলাম, সান্তাহার ফাঁড়ির এএসআই রুস্তম ফারুক, উপশহর ফাঁড়ির এসআই আব্দুল কুদ্দুস, সদর ট্রাফিকের সার্জেন্ট গোপাল চন্দ্র মন্ডল, ডিএসবি’র এসআই নজরুল ইসলাম, ডিবি’র এসআই ফারুক হোসেন পিপিএম, মোকামতলা তদন্দ কেন্দ্রের এসআই শামীম আক্তার। 

অর্থ পুরস্কৃতরা হলেন- সারিয়াকান্দি থানার ছাম্মাক হোসেন, সদর থানার এসআই জিয়াউর, এএসআই সালাম, এএসআই শাহাদত হোসেন, এএসআই এরশাদ সরকার, শিবগঞ্জ থানার এএসআই মামুন, কাহালু থানার এএসআই মোজাম্মেল এবং এএসআই আতাউর।

বগুড়া জেলা পুলিশের এই মাসিক সভায় অবসরগমনকারী চারজন পুলিশ সদস্যকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। তাঁরা হলেন- মুখলেসুর রহমান, আব্দুল হামিদ, নুরুল ইসলাম এবং আব্দুর রাজ্জাক।


অনুষ্ঠিত সভায় পুরস্কার প্রদানকালে উপস্থিত ছিলেন, পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বিপিএম (বার) সফিজুল ইসলাম, আব্দুল জলিল পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, গাজিউর রহমান, আনোয়ার হোসেন, আলমগীর রহমান, সহকারী পুলিশ সুপার হেলেনা আকতার। 

শিক্ষানবিস সহকারী পুলিশ সুপার রোকসানা ইসলাম সুজানা’র সঞ্চালনায় পুলিশ লাইন্স কলেজের প্রিন্সিপাল শাহাদত আলম ঝুনু এবং ডাঃ অসীম কুমার সাহা উপস্থিত ছিলেন।


১০দিনের ব্যবধানে বগুড়ার গোকুলে আবারও যাত্রীবাহী বাস উল্টে আহত ৫

বগুড়া উত্তর ডটকম: গোলাম রব্বানী শিপন, মহাস্থান (বগুড়া): উল্লেখ্য, গত ৪ জানুয়ারী শুক্রবার সকাল সোয়া ৮টায় ঢাকা থেকে ঠাকুরগাঁও গামী শ্যামলী পরিবহণ নামের একটি যাত্রীবাহী বাস মহাস্থানের অদূরে গোকুল ইউনিয়নের সবুজ নার্সারীর সামনে এক অটো ভ্যানচালককে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে দুমড়ে মুচড়ে যায়।  



এঘটনায় আহত হয়েছিল ১৫জন। এরই রেশ কাটতে না কাটতেই সোমবার (১৪জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় বগুড়া-রংপুর মহাসড়কের বাঘোপাড়া নামক স্থানে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে ৫ জন আহত হয়েছে। আহতদের স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। পরপর এমন দূর্ঘটনায় সাধারণ যাত্রীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।