Thursday, January 17, 2019

গড়- মহাস্থান জিয়ৎ কুপের পাশে গ্রামে গলায় ওড়না পেচিয়ে এক স্কুল ছাত্রীর আত্মহত্যা

<<ব্রেকিং নিউজ>>
গড়-মহাস্থান পূর্বপাড়া গ্রামে এক স্কুল ছাত্রীর গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যার ঘটনায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যেতে চাইলে এলাকাবাসীর বাধাঁ।



পরিস্থিতি চরম উত্তেজনা ।

বিস্তারিত পড়ুন এখানে: 

মহাস্থানে গলায় ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যাঃ লাশ নিতে এসে পুলিশ ও এলাকাবাসীদের মাঝে চরম উত্তেজনা 






মহাস্থান মর্নিং কেজি স্কুল ও হাইস্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পূর্ণমিলনীর প্রস্তুতি কমিটি সভা অনুষ্ঠিত


বগুড়া উত্তর ডটকম : গোলাম রব্বানী শিপন, মহাস্থান (বগুড়া) প্রতিনিধিঃ মহাস্থান মর্নিং সান কেজি স্কুল ও হাইস্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পূর্ণমিলনী অনুষ্ঠানের প্রস্তুতি কমিটি গঠন সভা অনুষ্ঠিত হয়েছে। 

বগুড়ার শিবগঞ্জ উপজেলার অন্যতম প্রাচীন নগরের বিদ্যাপিটের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পূর্ণমিলনী-২০১৯ এর প্রস্তুতি কমিটির সভা বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় মোর্নিং সান কেজি স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। 

সভায় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা যুবসংহতির আহবায়ক ও অত্র বিদ্যালয়ের পবিচালক, হুসাইন শরিফ সঞ্চয়, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক, হাফিজুর রহমান, সহকারী শিক সাজু  নিলুফা ইয়াসমিন, প্রাক্তন ছাত্র আব্দুৃল্লাহ্, রিয়াদ হাসান, মারজান, মিজানুর রহমান, আতিকুল, সাদেকুল ইসলাম, আপেল মাহমুদ, রাখেল ইসলাম, মেহেদী হাসান বাবু, সিয়াম, রাকিব, শাকিল ইসলাম প্রমুখ।

এছাড়া সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়,
তার মধ্যে পুর্বেগৃহিত সম্ভাব্য তারিখে ইভেন্টস ভেন্যুর তারিখ ও স্থান চূড়ান্ত করা হবে। অনুষ্টান কে ব্যাপক ভাবে প্রানবন্ধ করার লক্ষে উক্ত বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের যোগাযোগ করার জন্য আহবান করা হয়েছে।

Wednesday, January 16, 2019

বগুড়ায় ইয়াবাসহ আওয়ামী লীগ নেতার ছেলে গ্রেপ্তার

বগুড়ার নন্দীগ্রামে আওয়ামী লীগ নেতার ছেলে রুপম (৩১) কে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় বগুড়া কোর্ট হাজতে তাকে প্রেরণ করে পুলিশ।

জানা গেছে, গতকাল মঙ্গলবার রাতে ভাটরা ইউনিয়নের খাঁন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে রুপমকে গ্রেপ্তার করা হয়। সে সদর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও খোর্দ্দ সিমলা গ্রামের টিএম কালামের ছেলে।

এ ব্যাপারে পন্ডিতপুকুর পুলিশ ফাঁড়ির ইসচার্জ আনিছুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাতে উপজেলার ভাটরা খাঁন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সময় তাঁর কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। তাঁর বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।

২০১৯ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সময়সূচি

রুটিন
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড (ঢাকা/রাজশাহী/কুমিল্লা/যশোর/চট্টগ্রাম/বরিশাল/সিলেট/দিনাজপুর)
২০১৯ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সময়সূচি








Tuesday, January 15, 2019

বগুড়ায় ৩২ টি এলইডি টেলিভিশন উদ্ধার আন্ত:জেলা দুই চোর সদস্যকে গ্রেফতার Bogura news

বগুড়া উত্তর ডটকম: বগুড়া শহরের মেরিনা মার্কেট এর ৩য় তলার গোডাউন থেকে ৩০ লক্ষ টাকার এলইডি টিভিসহ বিভিন্ন ইলেকট্রনিক্স সামগ্রী চুরির ঘটনায় পুলিশ আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে।


 গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি মোতাবেক পুলিশ সদর উপজেলার দাড়িয়াল গ্রামের বিভিন্ন বাড়ি থেকে ৩২ পিচ এলইডি টিভি উদ্ধার করেছে। গ্রেফতারকৃতরা হলো দাড়িয়াল গ্রামের জহুরুল ইসলামের ছেলে বিপুল (৩২) ও একই গ্রামের লয়া মিয়ার ছেলে রুহুল আমিন (৩০)।

মেরিনা মার্কেট এর রাজ্জাক ইলেকট্রনিক্স এর স্বত্বাধিকারী শহরের নিশিন্দারা উত্তরপাড়ার আব্দুস সামাদ এর ছেলে আব্দুর রাজ্জাক তার গোডাউন থেকে ৩০ লক্ষ টাকার ইলেকট্রনিক্স সামগ্রী চুরির ঘটনায় থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ উদ্ধার অভিযান চালিয়ে উক্ত দুই চোর ও চোরাই মাল উদ্ধার করে।

মঙ্গলবার দুপুরে সদর থানায় গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মালামাল সাংবাদিকদের সামনে দেখানো হয়।  মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই রহিম রানা জানান, উক্ত চুরির ঘটনার সাথে জড়িত মূল আসামী সোহেল রানাকে গ্রেফতার এবং আরও চোরাই মালামাল উদ্ধারের চেষ্টা অব্যাহত রেখেছে।

এ ঘটনায় আরও তথ্য উদঘাটনের জন্য পুলিশ গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদের জন্য অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে রিমান্ডের আবেদন করেছেন।

শেয়ার অ্যাকটিভিটি ফিচার’ সরাচ্ছে ইউটিউব


মাইক্রো ব্লগিং সাইট টুইটারসহ অন্যান্য সামাজিক মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ‘ইউটিউব অ্যাকটিভিটি’ শেয়ারের ফিচার বন্ধ করার ঘোষণা দিয়েছে ইউটিউব। চলতি বছরের ৩১ জানুয়ারির পর বন্ধ হচ্ছে এই ফিচারটি। 



বর্তমানে টুইটারসহ অন্যান্য প্ল্যাটফর্মে স্বয়ংক্রিয়ভাবে ইউটিউব ভিডিও শেয়ার করতে পারেন গ্রাহক। ইউটিউব সেটিংস থেকে সংযুক্ত অ্যাপগুলোর তালিকা থেকে ‘টুইটার বা অন্য কোনো অ্যাপের শেয়ারিং’ অপশন চালু করার মাধ্যমে গ্রাহক ইউটিউবে কোনো পাবলিক ভিডিও পোস্ট করলে তা সঙ্গেসঙ্গে টুইটার বা অন্যান্য প্ল্যাটফর্মেও দেখানো যায়।

স্বয়ংক্রিয় ফিচারটি বন্ধ করা হলে ইউটিউব থেকে শেয়ার বাটনের মাধ্যমে অন্যান্য সামাজিক মাধ্যমে ভিডিও শেয়ার করতে পারবেন গ্রাহক। নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গেসঙ্গেই সেখানে শেয়ার বাটন দেখানো হবে বলে প্রতিবেদনে জানিয়েছে আইএএনএস।

স্বয়ংক্রিয় শেয়ারিং ফিচার বাতিল করা হলেও আগের মতোই ইউটিউব চ্যানেলে সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট লিঙ্ক দিতে পারবেন গ্রাহক এবং পেইজ থেকে ভিডিও শেয়ার করা যাবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইউটিউবে নতুন আপডেট আনা হলে ইতোমধ্যেই যে ভিডিওগুলো সামাজিক মাধ্যমে শেয়ার করা হয়েছে তার ওপর এর কোনো প্রভাব পড়বে না বলেও জানানো হয়েছে।

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৫ মার্চ

 বগুড়া উত্তর ডটকম:  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক’ নিয়োগের লিখিত পরীক্ষা আগামী ১৫ মার্চ থেকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার মন্ত্রণালয়ের নিয়োগ সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
১ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরুর নীতিগত সিদ্ধান্ত থাকলেও এসএসসি পরীক্ষার জন্য পিছিয়ে মার্চে নেয়া হয়েছে। তবে এবার পরীক্ষা পদ্ধতিতে আমূল পরিবর্তন আনা হয়েছে বলে মন্ত্রণালয় থেকে জানা গেছে।
প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) সূত্রে জানা গেছে, অন্যান্য বারের চেয়ে ২০১৮ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে রেকর্ড সংখ্যক প্রার্থী আবেদন করেছেন। গত বছরের ১ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত অনলাইনে ২৪ লাখের বেশি আবেদন জমা পড়েছে।
আবেদনের মধ্যে ঢাকা বিভাগে ৪ লাখ ৫২ হাজার ৭৬০, চট্টগ্রাম বিভাগে ৩ লাখ ৮২ হাজার ৩৩৫, রাজশাহী বিভাগে ৩ লাখ ৬২ হাজার ৯২৫, খুলনা বিভাগে ২ লাখ ৪৮ হাজার ৭৩০, বরিশাল বিভাগে ২ লাখ ৫৫ হাজার ৮২৭, সিলেট বিভাগে ১ লাখ ২০ হাজার ৬২৩, রংপুর বিভাগে ২ লাখ ৯৪ হাজার ৩৬৮ এবং ময়মনসিংহ বিভাগে ২ লাখ ৮২ হাজার ৪৩৭ জন আবেদন করেছেন।
ডিপিই কর্মকর্তারা জানান, সর্বশেষ নিয়োগে প্রায় ১২ লাখ প্রার্থী আবেদন করেছিল। এই হিসাবে আবেদনকৃত প্রার্থীর সংখ্যা এবার দ্বিগুণ। গত নিয়োগে সারাদেশে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ছিল ৩ হাজার ৬৬২। এবার দ্বিগুণ প্রার্থী হওয়ায় কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে নেয়ার জন্য মন্ত্রণালয় ২০ সেটের বেশি প্রশ্ন তৈরি করা হতে পারে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, নিয়োগ পরীক্ষার প্রশ্ন তৈরিসহ পরীক্ষা গ্রহণে নেতৃত্ব দেয় ডিপিই। কিন্তু প্রশ্নপত্র ফাঁস রোধে আরো কড়াকড়ি আনা এবং সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনে এবার প্রশ্ন নির্বাচন ও আসন বিন্যাস নির্ধারণ করবে মন্ত্রণালয়।
নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করা হবে ডিজিটাল পদ্ধতিতে। পরীক্ষার সময়সূচি, ওএমআর ফরম ডিজাইন ও মূল্যায়ন, ফলাফল প্রকাশ কার্যক্রম কোন পদ্ধতিতে করা হবে তা নিয়ে বুয়েটের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেয়া হয়েছে। এবারও আগের মতই লিখিত ও মৌখিক দুই স্তরেই পরীক্ষা নেয়া হবে। আগের নিয়ম অনুযায়ী এমসিকিউ পদ্ধতির লিখিত পরীক্ষা ৮০ নম্বর ও ভাইভায় ২০ নম্বর থাকবে।
লিখিত পরীক্ষায় আসন প্রতি তিনজনকে (একজন পুরুষ ও দুইজন নারী) নির্বাচন করা হবে। মৌখিক পরীক্ষার পর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। প্রার্থীরা dpe.teletalk.com.bd ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। এছাড়া ওএমআর শিট পূরণের নির্দেশাবলী এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য ওয়েবসাইটে (www.dpe.gov.bd) পাওয়া যাবে

৩২ বছর ধরে একা দাঁড়িয়ে সেতু, নেই সড়ক

বগুড়া উত্তর ডটকম: সংযোগ সড়ক না থাকায় ৩২ বছর ধরে একা দাঁড়িয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার আমসারা খালের ওপর একটি সেতু। ১৯৮৭-৮৮ সালের বন্যায় সেতুটির দুই পাড়ের সংযোগ সড়কই ভেঙে যায়। 

 ৩২ বছর ধরে একা দাঁড়িয়ে সেতুটি, নেই সড়ক

এরপর থেকে একা দাঁড়িয়ে সেতুটি।এলাকাবাসীরা জানান, ১৯৮৭-৮৮ সালের বন্যায় সেতুর দুই পাশের সংযোগ সড়ক ভেঙে যায়। এতে খালের পূর্ব পাড়ের কয়েকটি গ্রামের সঙ্গে পশ্চিম পাড়ের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
খালের মাঝখানে দীর্ঘ প্রায় ৩২ বছর ধরে একা দাঁড়িয়ে সেতুটি। এতে ১০-১২টি গ্রামের মানুষ চরম ভোগান্তিতে পড়লেও নজর নেই কারো।সংযোগ সড়ক না ৩২ বছর ধরে একা দাঁড়িয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ এলাকার এ সেতুটি-সমকালখাড়িপাড়া গ্রামের মোকসেদ আলী বলেন, সেতুটি মেরামতের জন্য বিভিন্ন দফতরে যোগাযোগ করেও কাজ হয়নি। জনপ্রতিনিধিরা ভোটের সময় সংস্কারের আশ্বাস দিলেও পরে খোঁজ নেন না।
ঠাকুরগাঁও এলজিইডির নির্বাহী প্রকৌশলী কান্তেশ্বর বর্মণ জানান, পরিত্যক্ত ব্রিজটি পরিদর্শন করা হয়েছে। ব্রিজটির পরে নদীতে আরো একটি বড় ব্রিজ নির্মাণ করতে হবে। তা না হলে এই ব্রিজটি মানুষের উপকারে আসবে না। ব্রিজটির অনেক অংশ নষ্ট হয়ে গেছে।
 ৩২ বছর ধরে একা দাঁড়িয়ে সেতুটি, নেই সড়ক

পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া বলেন, দীর্ঘদিন পরে হলেও ব্রিজটি মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। আমি ঠাকুরগাঁও-৩ আসনের এমপিকে অবহিত করে দ্রুত কাজ শুরু করার আবেদন জানাবো।